স্কুল ও কোচিং সেন্টারের জন্য
আপনার প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষা এবার অনলাইনে
হল ভাড়া নেই, OMR ছাপা নেই, খাতা দেখার রাত জাগা নেই। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ফল ও মেধাতালিকা — আর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তালিকা সরাসরি আপনার হাতে।
- ৭ দিনেই আয়োজন সম্ভব
- মোবাইলেই চলে
- পুরস্কারের নগদ টাকা লাগে না
- ইনভয়েস/মানি রিসিট দেওয়া হয়
- প্রতিযোগিতা আয়োজিত
- ১০+
- শিক্ষার্থীর অংশগ্রহণ
- ১.৩K+
- নিবন্ধিত শিক্ষার্থী
- ২K+
- ফল ও মেধাতালিকা
- সাথে সাথে
বৃত্তি পরীক্ষা নিতে গিয়ে প্রতি বছর একই ঝামেলা
হল, কাগজ, লোকবল
হল ভাড়া, প্রশ্ন ছাপা, OMR শিট, পরিদর্শক — একটা পরীক্ষা নিতেই কয়েক হাজার টাকা আর কয়েকজন মানুষ লেগে যায়।
ফল দিতে দেরি
খাতা দেখা, নম্বর তোলা, তালিকা বানানো — এক সপ্তাহ চলে যায়। ততদিনে শিক্ষার্থীর আগ্রহও কমে যায়।
অংশগ্রহণকারীর তালিকা থাকে না
যারা পরীক্ষা দিল তাদের ফোন নম্বর গোছানো থাকে না, তাই ভর্তির জন্য ফলো-আপও হয় না। আসল ক্ষতিটা এখানেই।
কীভাবে কাজ করে
একটি বৃত্তি পরীক্ষা — তিনটি ধাপে
১ · আপনি বলুন
কোন শ্রেণি, কোন বিষয়, কোন তারিখ, আর কতজনকে কী পরিমাণ বৃত্তি দেবেন। ১০ মিনিটের একটা ফোনকলই যথেষ্ট।
২ · আমরা তৈরি করি
আপনার প্রতিষ্ঠানের নাম ও লোগোসহ পরীক্ষার পেজ, প্রশ্ন, নিবন্ধন ব্যবস্থা — সবকিছু। আপনার কিছু সেটআপ করতে হবে না।
৩ · পরীক্ষা হয়, আপনি ফল পান
সাথে সাথে মেধাতালিকা, সবার সার্টিফিকেট, আর অংশগ্রহণকারীদের যোগাযোগ তালিকা।
পুরস্কার — আপনার নগদ খরচ নেই
বৃত্তি মানে আপনার নিজের কোর্সে আসন
পুরস্কারের টাকা আপনাকে দিতে হচ্ছে না। আপনি দিচ্ছেন আপনার নিজের কোর্সে ভর্তির সুযোগ — আর বিনিময়ে পাচ্ছেন প্রকৃত ভর্তি।
কাঠামোটা আপনার প্রতিষ্ঠান অনুযায়ী সাজিয়ে নেওয়া যাবে।
| অবস্থান | বৃত্তি |
|---|---|
| ১ম | ১০০% কোর্স ফি মওকুফ |
| ২য়–৫ম | ৭৫% |
| ৬ষ্ঠ–২০তম | ৫০% |
| ২১তম–১০০তম | ২৫% বা ভর্তি ফি মওকুফ |
| সবাই | ডিজিটাল সার্টিফিকেট |
প্রতিযোগিতার ধরন
কী ধরনের প্রতিযোগিতা আয়োজন করা যায়
পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই মেধাতালিকা ও সবার সার্টিফিকেট। বড় বৃত্তি থাকলে সেরা ২০ জনের জন্য হাতে লেখা সমাধানের চূড়ান্ত রাউন্ডও যোগ করা যায়।
এই ফরম্যাট নিয়ে কথা বলুন"অনলাইনে তো সবাই নকল করবে, বৃত্তি দেব কীভাবে?" — এটাই তার উত্তর। সমাধান দেখেই বোঝা যায় কে নিজে করেছে। Google Form বা সাধারণ LMS-এ এই ব্যবস্থা নেই।
এই ফরম্যাট নিয়ে কথা বলুনবোর্ড পরীক্ষার আসল ধরনটাই — MCQ-র বাইরে সৃজনশীল ও বর্ণনামূলক পরীক্ষা অনলাইনে। আপনার শিক্ষক নিজে নম্বর দিতে পারেন, অথবা আমরা দেখে দিতে পারি। চিত্রাঙ্কনে শিক্ষার্থী কাগজে আঁকে, ছবি তুলে আপলোড করে, বিচারক নম্বর দেন।
এই ফরম্যাট নিয়ে কথা বলুননির্ধারিত তারিখের আগে কোনো লেখা অন্য কেউ দেখতে পায় না। বিচারক আপনার প্রতিষ্ঠানের শিক্ষকরা হতে পারেন, অথবা আমরা প্যানেল সাজিয়ে দিতে পারি।
এই ফরম্যাট নিয়ে কথা বলুনকোনো উপলক্ষ বা বিষয় ঘিরে (পহেলা বৈশাখ, বিজয় দিবস, বর্ষা)। নির্ধারিত সময়ের আগে ছবি গোপন থাকে, তারপর বিচারক নম্বর ও দর্শক প্রতিক্রিয়া। মৌলিকত্ব যাচাইয়ের জন্য মূল ছবিও নেওয়া হয় — সেটি কখনো প্রকাশ্যে দেখানো হয় না।
এই ফরম্যাট নিয়ে কথা বলুন
আপনার পরিকল্পনা এর বাইরে? বলুন, আমরা সাজিয়ে দেব।
নকল ঠেকানো — বৃত্তি যেন সঠিক হাতে যায়
দুই রাউন্ডে যাচাই
বড় পুরস্কার থাকলে ফাঁকি দেওয়ার চেষ্টাও থাকে। তাই বৃত্তি ঘোষণার আগে আমরা যাচাই করি।
রাউন্ড ১
বাছাই
সবাই অংশ নেয়। প্রতিজনের জন্য প্রশ্ন ও অপশন আলাদা ক্রমে, প্রতি প্রশ্নে সময়সীমা, ট্যাব বদলালে সতর্কতা, আর অস্বাভাবিক দ্রুত উত্তরের স্বয়ংক্রিয় চিহ্নিতকরণ।
রাউন্ড ২
চূড়ান্ত যাচাই
সেরা ২০ জন হাতে লিখে সমাধান জমা দেন। সেটা দেখেই চূড়ান্ত ফল — তারপর বৃত্তি ঘোষণা।
বৃত্তি ঘোষণা
এতে বৃত্তি সত্যিকারের যোগ্য শিক্ষার্থীর কাছেই যায়, আর আপনার প্রতিষ্ঠানের নামও নিরাপদ থাকে।
কী কী পাবেন
- আপনার নাম ও লোগোসহ পরীক্ষার পেজ
- সময়সীমা, প্রশ্ন র্যান্ডমাইজেশন, নকল-প্রতিরোধ
- পরীক্ষা শেষেই ফল ও মেধাতালিকা
- সবার জন্য ডিজিটাল সার্টিফিকেট
- BanglaTech হোমপেজে ফিচার + সব ব্যবহারকারীকে নোটিফিকেশনপ্রচার প্যাকেজে
- ফেসবুক পেজে ঘোষণা ও ফলাফল পোস্টপ্রচার প্যাকেজে
- সম্মতিসহ অংশগ্রহণকারীদের যোগাযোগ তালিকাপ্রচার প্যাকেজে
- প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত রিপোর্ট
- মোবাইলেই সব চলে, অ্যাপ লাগে না
প্রমাণ
শুধু শুনে নয় — নিজে খেলে দেখুন
আপনার শিক্ষার্থীরা ঠিক যা দেখবে — প্রশ্ন, সময়সীমা, সাথে সাথে ফল ও লিডারবোর্ড — তা আপনি নিজেই আগে দেখে নিন।
- প্রতিটি প্রতিযোগিতার পেজে লিডারবোর্ড ও ফল সবার জন্য উন্মুক্ত
- সার্টিফিকেট অনলাইনে যাচাইযোগ্য — প্রতিটির নিজস্ব লিংক
- প্রথম ক্লায়েন্টদের মতামত ও লোগো শিগগিরই যোগ হবে
নিচের দুটিই আমাদের সাইটে হয়ে যাওয়া আসল প্রতিযোগিতার স্ক্রিনশট।


প্যাকেজ ও দাম
আপনার প্রতিষ্ঠানের জন্য কোনটা?
নিজস্ব প্রতিযোগিতা
৳২,৫০০/ প্রতিযোগিতা
- ২০০ জন পর্যন্ত
- ব্র্যান্ডেড পেজ
- ফল ও মেধাতালিকা
- সার্টিফিকেট
- প্রচার নেই
- সবচেয়ে জনপ্রিয়
প্রচারসহ বৃত্তি পরীক্ষা
৳৭,৫০০/ প্রতিযোগিতা
- ১,০০০ জন পর্যন্ত
- উপরের সব
- হোমপেজে ৭ দিন ফিচার
- পুশ নোটিফিকেশন
- ফেসবুকে ২টি পোস্ট
- প্রশ্ন সেটআপে সহায়তা
- অংশগ্রহণকারীদের তালিকা
- রিপোর্ট
বার্ষিক প্রাতিষ্ঠানিক
৳৩,০০০/ মাস
বার্ষিক একসাথে ৳৩০,০০০ — ২ মাস ফ্রি
- আনলিমিটেড সাপ্তাহিক পরীক্ষা
- বছরে ৪টি প্রচারসহ প্রতিযোগিতা
- সাব-অ্যাডমিন
- অগ্রগতি রিপোর্ট
- অগ্রাধিকার সাপোর্ট
বার্ষিক নিলে শুধু ৪টি প্রতিযোগিতার দামেই পুরো বছরের সিস্টেম।
এই প্যাকেজ নিয়ে কথা বলুন
৳৩,৭৫০ — প্রথম ৫টি প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠাতা মূল্য (৫০% ছাড়)।
প্রচারসহ বৃত্তি পরীক্ষা প্যাকেজে · শর্ত: মতামত ও কেস স্টাডিতে সহযোগিতা।
অ্যাড-অনযেকোনো প্যাকেজের সাথে নেওয়া যায়
| সেবা | দাম |
|---|---|
| প্রশ্ন আমরা তৈরি করে দেব | ৳১,৫০০ / ৫০টি প্রশ্ন |
| লিখিত উত্তর মূল্যায়ন | ৳৩,০০০ / ২০ জন |
| সমাধান যাচাই | ৳২,০০০ |
| বিচারক প্যানেল | ৳২,৫০০ |
| কাস্টম সার্টিফিকেট ডিজাইন | ৳১,০০০ |
| অতিরিক্ত ১,০০০ অংশগ্রহণকারী | ৳২,০০০ |
| ফেসবুক বুস্ট পরিচালনা | বুস্ট খরচ + ৳২,০০০ সার্ভিস ফি |
| প্রতিযোগিতার ভিডিও/রিল কন্টেন্ট | ৳৩,০০০ |
পেমেন্ট: ৫০% অগ্রিম বুকিংয়ের সময়, বাকি ৫০% প্রতিযোগিতা শুরুর আগে · bKash / Nagad / ব্যাংক ট্রান্সফার · NerdDevs Ltd-এর নামে মানি রিসিট বা ইনভয়েস।
প্রশ্নোত্তর
যে প্রশ্নগুলো সবাই করেন
না। বৃত্তি মানে আপনার নিজের কোর্স ফির ছাড় — নগদ টাকা কাউকে দিতে হচ্ছে না। আমরা শুধু আয়োজন ও প্রচারের ফি নিই।
পরীক্ষা নেওয়া যায়, কিন্তু সময়সীমা, প্রশ্ন র্যান্ডমাইজেশন, নকল-প্রতিরোধ, স্বয়ংক্রিয় মেধাতালিকা, সার্টিফিকেট — কিছুই থাকে না। আর সবচেয়ে বড় কথা, Google Form আপনার পরীক্ষা কারও কাছে পৌঁছে দেবে না। আমরা দেব।
অনেক প্রতিষ্ঠান কম্পিউটার ল্যাবে বা অভিভাবকের ফোনে পরীক্ষা নেন। চাইলে নির্দিষ্ট সময়ের বদলে ২৪ ঘণ্টার উইন্ডোও রাখা যায়, তাতে সবাই সুবিধামতো অংশ নিতে পারে।
প্রতিজনের জন্য প্রশ্ন ও অপশন আলাদা ক্রমে, প্রতি প্রশ্নে সময়সীমা, অস্বাভাবিক দ্রুত উত্তরের স্বয়ংক্রিয় চিহ্নিতকরণ, আর সেরা ২০ জনের জন্য হাতে লেখা সমাধান জমা দেওয়ার চূড়ান্ত রাউন্ড।
নিবন্ধনের সময় শিক্ষার্থী স্পষ্টভাবে সম্মতি দিলে তবেই তার নাম ও ফোন আপনাকে দেওয়া হয়। যারা সম্মতি দেয়নি, তাদের তথ্য কখনোই দেওয়া হয় না।
আপনি দিলে ভালো — আপনার সিলেবাস অনুযায়ী হবে। না দিলে আমরা তৈরি করে দিতে পারি (অ্যাড-অন)।
৭ দিন হাতে থাকলেই যথেষ্ট। ভর্তি মৌসুমে আগে বুক করা ভালো।
যাবে। প্রশ্ন অনলাইনে দেখানো হবে, শিক্ষার্থী কাগজে হাতে লিখে উত্তর দিয়ে ছবি তুলে জমা দেবে। আপনার শিক্ষক দেখে নম্বর দিতে পারেন, অথবা আমরা দেখে দিতে পারি।
আপনার প্রতিষ্ঠানের জন্য একটি বৃত্তি পরীক্ষার পরিকল্পনা করি
ফর্মটি পাঠান, আমরা ২৪ ঘণ্টার মধ্যে ফোন করব।
ফর্ম না ভরে সরাসরি কথা বলতে চান? সরাসরি কথা বলতে চাইলে: +880 1919 800508 (WhatsApp-ও)
ডিসেম্বরের ভর্তি মৌসুমের আগেই পরিকল্পনা করে ফেলুন
১০ মিনিটের একটা ফোনকলই যথেষ্ট। ফর্ম না ভরে সরাসরি কথা বলতে চাইলে — এখানেই।
সরাসরি কথা বলতে চাইলে: +880 1919 800508 (WhatsApp-ও)
অন্য কিছু খুঁজছেন?
নিয়মিত পরীক্ষা, ব্যাচ ও ফি ম্যানেজমেন্ট খুঁজছেন?
Biddaan দেখুনশিক্ষক হিসেবে নিজে ফ্রি টুল ব্যবহার করতে চান?
শিক্ষকদের জন্য