
Registration Opens
—
Registration Closes
—
Submission Deadline
—
Stories Revealed
—
Ends
—
জুলাই ২০২৪ শুধু একটা মাস ছিল না — ছিল ভয়কে জয় করে একটা জাতির ঘুরে দাঁড়ানোর গল্প। সেই ৩৬ দিনের ইতিহাস আমাদের প্রত্যেকের মনে গেঁথে আছে আলাদা আলাদা গল্প হয়ে।
✍️ আপনার চোখে দেখা, আপনার অনুভব করা সেই জুলাইকে গল্পে রূপ দিন— যেখানে থাকবে সাহস, আত্মত্যাগ আর নতুন বাংলাদেশের স্বপ্ন।
🎉 সম্পূর্ণ ফ্রি!
💯 এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কোনও ফি লাগবে না
👉 সবাই ফ্রিতে জয়েন করতে পারবেন
📚 কী ধরনের গল্প লিখবেন?
জুলাইয়ের কোনো একটি দিন বা মুহূর্তের স্মৃতি
শহীদ বা আহত কারও প্রতি শ্রদ্ধাঞ্জলি
সাধারণ মানুষের অসাধারণ সাহসের গল্প (রিকশাচালক, চা-দোকানি, মা, ছোট ভাই…)
"৩৬ জুলাই" — বিজয়ের সেই দিনটিকে ঘিরে আপনার অনুভূতি
গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা মৌলিক ছোটগল্প
📏 নিয়মাবলী
গল্প হতে হবে সম্পূর্ণ নিজস্ব (copy করা যাবে না)
শব্দসংখ্যা: ৩০০ – ৮০০ শব্দ
একাউন্ট প্রতি ১টি গল্প সাবমিট করা যাবে
অশালীন, উসকানিমূলক বা অনুপযুক্ত কনটেন্ট গ্রহণযোগ্য নয়
শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে লিখুন
🎁 পুরস্কার
🥇 ১ম স্থান — ৫০০ টাকা
🥈 ২য় স্থান — ৩০০ টাকা
🥉 ৩য় স্থান — ২০০ টাকা
আপনার একটা গল্প বাঁচিয়ে রাখতে পারে ইতিহাসের একটা টুকরো — লিখুন, জুলাই বেঁচে থাকুক গল্পে গল্পে।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নিচের নিয়মাবলী পড়ুন ও মেনে নিন।