
১ম–৫ম
মেধাক্রম · ৫ জন
৬ষ্ঠ–১০ম
মেধাক্রম · ৫ জন
১১তম–২০তম
মেধাক্রম · ১০ জন
মেধাক্রম অনুযায়ী; সমান নম্বরে কম সময় আগে। পুরস্কার দেবে বাংলাটেক শুদ্ধ বাংলা চ্যাম্পিয়নশিপ।
ক্লাস ৫ থেকে ১০-এর শিক্ষার্থীদের জন্য অনলাইন MCQ প্রতিযোগিতা। শুদ্ধ বানান, ব্যাকরণ, বাগধারা, শব্দার্থ আর বাংলা ভাষা-সাহিত্যের সাধারণ জ্ঞানে কে সেরা, যাচাই করো বার্ষিক পরীক্ষা শেষে, ঘরে বসেই।
সিলেবাস: BanglaTech-এর বাংলা ভাষা ও ব্যাকরণ প্রস্তুতি গ্রুপ। প্যাকেজ নিলে গ্রুপে সরাসরি প্রবেশ পাবে।
পরীক্ষা: ৫০টা প্রশ্ন, মোবাইল বা কম্পিউটার থেকে।
পুরস্কার: শীর্ষ মেধাবীদের জন্য নগদ পুরস্কার (বিস্তারিত নিচে), সাথে সবার জন্য মেধাক্রম।
নকল প্রতিরোধ: পুরো পরীক্ষা আমাদের স্মার্ট চিটিং ডিটেকশন সিস্টেম নজরে রাখবে। প্রত্যেকে আলাদা প্রশ্ন ও আলাদা ক্রম পাবে, প্রতি প্রশ্নে নির্দিষ্ট সময় থাকবে, পরীক্ষার পাতা ছেড়ে অন্য অ্যাপে গেলে তা ধরা পড়বে (৩ বার হলে পরীক্ষা নিজে থেকে জমা হয়ে যাবে), আর পরীক্ষার মাঝে এলোমেলো সময়ে ছবি তোলা হবে। শীর্ষ মেধাবীদের ছবি ও পরিচয়পত্র মিলিয়ে তবেই পুরস্কার দেওয়া হবে।
BanglaTech-এ পরিচালিত