এই অংশটি নবম-দশম শ্রেণির কঠিন অংশ। সময় থাকলে অনুশীলন কোরো।
বেশিরভাগ সন্ধি নিয়ম মেনে হয় (হিম + আলয় = হিমালয়)। কিন্তু কিছু সন্ধি কোনো নিয়ম মানে না — এগুলো শুধু বহুদিনের প্রচলনে চলে আসছে। এদের বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। এগুলো নিয়ম দিয়ে মেলানো যায় না, তাই আলাদা করে মুখস্থ করতে হয়।
| সন্ধি | বিচ্ছেদ |
|---|---|
| কুলটা | কুল + অটা |
| গবাক্ষ | গো + অক্ষ |
| একাদশ | এক + দশ |
| প্রৌঢ় | প্র + ঊঢ় |
| অন্যান্য | অন্য + অন্য |
| সন্ধি | বিচ্ছেদ |
|---|---|
| পরস্পর | পর + পর |
| বনস্পতি | বন + পতি |
| বৃহস্পতি | বৃহৎ + পতি |
| আশ্চর্য | আ + চর্য |
| তস্কর | তৎ + কর |
| গোষ্পদ | গো + পদ |
| ষোড়শ | ষট্ + দশ |
| পতঞ্জলি | পতৎ + অঞ্জলি |
| সন্ধি | বিচ্ছেদ |
|---|---|
| মনীষা | মনঃ + ঈষা |
| অহরহ | অহঃ + অহ |
| পুরস্কার | পুরঃ + কার |
| ভাস্কর | ভাঃ + কর |
| বাচস্পতি | বাচঃ + পতি |