Loading...
Loading...
পদার্থ (Matter): যার ভর ও আয়তন আছে এবং স্থান দখল করে তাকে পদার্থ বলে। পদার্থের মৌলিক একক — পরমাণু।
| অবস্থা | বৈশিষ্ট্য | উদাহরণ |
|---|---|---|
| কঠিন | নির্দিষ্ট আকার ও আয়তন | বরফ, লোহা |
| তরল | নির্দিষ্ট আয়তন, আকার পাত্রানুযায়ী | পানি, তেল |
| গ্যাস | আকার ও আয়তন উভয়ই পাত্রানুযায়ী | বাতাস, অক্সিজেন |
| প্লাজমা | উচ্চ তাপে আয়নিত গ্যাস | সূর্য, আগুনের শিখা |
| Bose-Einstein Condensate | অত্যন্ত নিম্ন তাপে (~০ K) | গবেষণাগারে |