"আমার চোখে স্মরণীয় জুলাই"
জুলাই মানে আমাদের গৌরব, আমাদের অর্জন আর জুলাই মানে হারানো বেদনা।।
আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখিনি, আমি ১৯৬৯ সালের সালের গণঅভ্যুত্থান দেখি নি। কিন্তু আমি ২০২৪ এর অভ্যুত্থান দেখিছি যেখানে হাজারো প্রাণ ঝড়েছে ।। আমি সালাম, জাব্বার, বরকত তাদের আত্মদান দেখিনি আমি দেখিছি আবু সাঈদকে যে নিজের দেশকে স্বৈরাচর থেকে মুক্ত করার জন্য বুক পেতে দিয়েছে গুলির সামনে এবং সে শহিদ হন ১৬ জুলাই ২০২৪ সালে। আমি দেখছি মুগ্ধ কে যাকে শেষ হতে হয়েছে ছাত্র জনতাকে পানি দিতে গিয়ে। এমন অনেক ছাত্র কে প্রাণ দিয়ে চলে যেতে হয়েছে অকালে, শুধু ছাত্র নয় ২০২৪ এর গণঅভ্যুত্থানে প্রাণ দিতে হয়েছে অনেক ছোট ছোট শিশুদের, অনেক বয়স্ক মানুষদের, অনেক রিকশাচালকদের ও সাধারণ মানুষদের। তবুও থেমে থাকেনি আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্ররা তারা স্বৈরাচর দমন করে নতুন স্বাধীনতা এনেছেন বাংলার বুকে। শুধু আফসোস অনেক মায়ের বুক হয়েছি খালি, অনেক বোন হারিয়েছে তার ভাইকে, অনেক ভাই হারিয়েছে তার বোনকে, অনেক সন্তান হারিয়েছে তাদের বাবাকে, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের জীবনসঙ্গীকে এই অভ্যত্থানে এই নতুন স্বাধীনতায়।
তাই আমাদের দেশে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মতো ২৪ এর গণঅভ্যুত্থান ও স্মরণীয় হয়ে থাকবে । আমি সব সময় শহিদদের সম্মান করে তাদের দেখানে পথে চলে আমার মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসব।
পরিশেষে, শহিদদের জানায় আমার শ্রদ্ধা ও সম্মান।
Comments (0)
Login to leave a comment.