BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসে আবেদন

N
Nurul Mostak
June 28, 2026 · 85 views
~1 মিনিট পড়তে
16px

আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসে আবেদন

আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসে আবেদন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২৮তম ব্যাচে সিপাহি (পুরুষ) পদে নতুন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৭ জুন ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ১৯ জুলাই ২০২৬।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

বৈবাহিক অবস্থা

শুধু অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা

১৯ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতা

  • উচ্চতা

    • সাধারণ প্রার্থী: কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬ মিটার)

    • ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫ মিটার)

  • ওজন

    • সাধারণ প্রার্থী: কমপক্ষে ১১০ পাউন্ড (৪৯.৮৯৫ কেজি)

    • ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী: কমপক্ষে ১০৪ পাউন্ড (৪৭.১৭৩ কেজি)

  • বুকের মাপ

    • সাধারণ প্রার্থী: ৩২–৩৪ ইঞ্চি (৮১.২৮–৮৬.৩৬ সেমি)

    • ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী: ৩০–৩২ ইঞ্চি (৭৬.২–৮১.২৮ সেমি)

  • দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।

আবেদন করার নিয়ম

  • অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

  • আবেদন ফরমে সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে।

আবেদন ফি

অনলাইন আবেদন ফি ২০০ টাকা। ফি বিকাশ, রকেট বা নগদ এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.