আন্তর্জাতিক গণিত অলিম্পয়াডে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য

দলের সংগ্রহে এসেছে ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জপদক। এবারের ফলাফলে বাংলাদেশ ১১৭টি অংশগ্রহণকারী দেশের মধ্যে ৩৯তম স্থান অধিকার করেছে, এবং দলগত পয়েন্টে (১২১) এটাই দেশের সর্বকালের সেরা স্কোর।
পদকজয়ীরা:
• 🥈 রৌপ্য: চট্টগ্রাম কলেজের রায়হান সিদ্দিকী
• 🥉 ব্রোঞ্জ: তাহসিন খান (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ)
• 🥉 ব্রোঞ্জ: এম জামিউল হোসেন (রাজউক উত্তরা মডেল কলেজ)
• 🥉 ব্রোঞ্জ: জাওয়াদ হামীম চৌধুরী (ঢাকা ইম্পিরিয়াল কলেজ)
• 🥉 ব্রোঞ্জ: মনামী জামান (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ)
• 🥉 ব্রোঞ্জ: মোহাম্মদ মারজুক রহমান (চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ)
বাংলাদেশ এই নিয়ে ২২ বার আইএমও-তে অংশ নিল। এখন পর্যন্ত মোট অর্জন — ১টি স্বর্ণ, ৮টি রৌপ্য, ৪৫টি ব্রোঞ্জ ও ৪৭টি সম্মানজনক স্বীকৃতি।
দলগতভাবে চীন সবার ওপরে, এরপর যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মোট ৬৬৬ জন শিক্ষার্থী এবার প্রতিযোগিতায় অংশ নেন।
আগামী আসর বসবে হাঙ্গেরির বুদাপেস্টে।
Comments (0)
Login to leave a comment.