BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক শূন্য পদ ৩৪২

N
Nurul Mostak
August 2, 2026 · 130 views
~3 মিনিট পড়তে
16px

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক শূন্য পদ ৩৪২

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক শূন্য পদ ৩৪২

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে মোট ৩৪২ জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এসএসসি, এইচএসসি, স্নাতকসহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ০২ আগস্ট ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৬।

পদের বিবরণ

ক্রম

পদের নাম

পদসংখ্যা

বেতনস্কেল ও গ্রেড

১

ধর্মীয় শিক্ষক

০১

১৪,১২০-৩৩,৯৭০ টাকা

২

কম্পিউটার অপারেটর

০৫

১১,০০০-২৬,৫৯০ টাকা, ১৩তম গ্রেড

৩

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

০৩

১০,২০০-২৪,৬৮০ টাকা, ১৪তম গ্রেড

৪

লাইব্রেরীয়ান

০১

১০,২০০-২৪,৬৮০ টাকা, ১৪তম গ্রেড

৫

গবেষণাগার সহকারী

০২

১০,২০০-২৪,৬৮০ টাকা, ১৪তম গ্রেড

৬

নকশাকার গ্রেড-৩

০৩

৯,৭০০-২৩,৪৯০ টাকা, ১৫তম গ্রেড

৭

মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার

২৭

৯,৭০০-২৩,৪৯০ টাকা, ১৫তম গ্রেড

৮

মিস্ত্রী ক্লাস-১, ওয়্যারলেস ফিটার

০৮

৯,৭০০-২৩,৪৯০ টাকা, ১৫তম গ্রেড

৯

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

৩০

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১০

স্টোরম্যান

০৬

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১১

ক্যাটারিং এ্যাসিসট্যান্ট

০১

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১২

ফায়ার ফাইটার

০৬

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১৩

মিস্ত্রী ক্লাস-২, আর্মামেন্ট মেকানিক

০৫

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১৪

মিস্ত্রী ক্লাস-২, জেনারেল মেকানিক

০৪

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১৫

মিস্ত্রী ক্লাস-২, ইলেকট্রিক মেকানিক

০৩

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১৬

মিস্ত্রী ক্লাস-২, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক

০৬

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১৭

মিস্ত্রী ক্লাস-২, ইনস্ট্রুমেন্ট মেকানিক

০৩

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১৮

মিস্ত্রী ক্লাস-২, মেটাল ওয়ার্কার

০৩

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

১৯

মিস্ত্রী ক্লাস-২, ওয়েল্ডার

০৩

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

২০

মিস্ত্রী ক্লাস-২, বাইন্ডার

০৩

৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড

২১

ট্রেডসম্যান, ইলেকট্রিক মেকানিক

০৭

৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড

২২

ট্রেডসম্যান, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক

০৪

৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড

২৩

ট্রেডসম্যান, ওয়্যারলেস মেকানিক

০৩

৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড

২৪

ট্রেডসম্যান, গ্রাউন্ড সিগন্যালার

০৫

৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড

২৫

ট্রেডসম্যান, মেটাল ওয়ার্কার

০৩

৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড

২৬

ট্রেডসম্যান, কার্পেন্টার

০৪

৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড

২৭

ট্রেডসম্যান, পেইন্টার

০৫

৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড

২৮

ট্রেডসম্যান, ব্ল্যাকস্মিথ

০১

৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড

২৯

বেলুন মেকার

০১

৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড

৩০

অফিস সহায়ক

০৭

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৩১

লস্কর

২১

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৩২

লস্কর এয়ারক্রাফট

১০

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৩৩

মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রীজার

১১

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৩৪

লস্কর বার্ড শুটার

০১

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৩৫

লস্কর ফায়ার ফাইটার

০২

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৩৬

লস্কর এন্টি-ম্যালেরিয়া

০৪

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৩৭

লস্কর ওয়ার্ড বয়

০১

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৩৮

বাবুর্চি

৩৬

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৩৯

মেসওয়েটার

১৮

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৪০

ওয়াশার আপ

০৯

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৪১

মালী

০৮

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৪২

সহকারী বাবুর্চি

০৪

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৪৩

ওয়াচম্যান

১১

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৪৪

পরিচ্ছন্নতাকর্মী

৪২

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

৪৫

আয়া

০১

৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীদের জন্য বিভিন্ন পদ রয়েছে। এছাড়া কিছু পদের জন্য নির্দিষ্ট ট্রেড কোর্স, প্রশিক্ষণ, কম্পিউটার দক্ষতা বা কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

কম্পিউটার অপারেটর পদে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজিতে নির্দিষ্ট টাইপিং গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমানের যোগ্যতার পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

ড্রাইভার পদে এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বৈধ ভারী বা হালকা যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

কারিগরি পদগুলোর ক্ষেত্রে পদভেদে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সম্পন্ন করার শর্ত রয়েছে।

বয়সসীমা

০১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপে আপলোড করতে হবে।

ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিতে হবে।

আবেদন ফি

১ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫৩.৮৪ টাকা।

২ থেকে ২০ নম্বর পদের জন্য আবেদন ফি ১০২.৫৬ টাকা।

২১ থেকে ৪৫ নম্বর পদের জন্য আবেদন ফি ৫১.২৮ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ০২ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬

বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.