বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪টি পদে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬।
পদের বিবরণ
১. অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ২টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা আইসিটি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যোগ্যতা: নির্ধারিত শর্ত অনুযায়ী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
৩. সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
৪. সহকারী পরিচালক (বিনিয়োগ)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অর্থনীতি, শিল্প ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যবসায় প্রশাসন বা ব্যবস্থাপনা বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
৫. সহকারী পরিচালক
পদসংখ্যা: ৯টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
৬. সহকারী প্রকৌশলী (ই/এম)
পদসংখ্যা: ১০টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
৭. সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
৮. রিসার্চ অফিসার
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
অর্থনীতি, পরিসংখ্যান, শিল্প ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনায় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
৯. জনসংযোগ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
গণযোগাযোগ ও সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
১০. সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ৮টি
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা আইসিটি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১১. উপ সহকারী প্রকৌশলী (ই/এম)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১০
বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
১২. উপ সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ২টি
গ্রেড: ১০
বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
১৩. প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১০
বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
যে কোনো বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
১৪. উপ সহকারী পরিচালক
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১০
বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
যে কোনো বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা
১৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করার নিয়ম
আবেদন অনলাইনে করতে হবে।
আবেদন শেষ করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি দিতে হবে।
রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০ × ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ১০০ কেবি।
স্বাক্ষরের মাপ ৩০০ × ৮০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ৬০ কেবি।
আবেদন ফরমের সব তথ্য সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য: ২২৩ টাকা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য: ৫৬ টাকা
আবেদনের শেষ তারিখ
২৬ সেপ্টেম্বর ২০২৬।
বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
Comments (0)
Login to leave a comment.