BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

N
Nurul Mostak
August 25, 2026 · 84 views
~3 মিনিট পড়তে
16px

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭টি পদে মোট ৮ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬।

পদের বিবরণ

১. জুনিয়র অফিসার (জেনারেল)

পদসংখ্যা: ১টি
বেতন: ১৪,৮২০ থেকে ৩১,৩২০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: MS Word, Excel, PowerPoint, Internet ও ই-মেইল ব্যবহারে দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

২. জুনিয়র অফিসার (আইটি/আইসিটি)

পদসংখ্যা: ২টি
বেতন: ১৪,৮২০ থেকে ৩১,৩২০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি।
অভিজ্ঞতা: Operating System, MS Word ও MS Excel ব্যবহারে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৩. জুনিয়র অফিসার (গ্রাফিক্স ডিজাইনার)

পদসংখ্যা: ১টি
বেতন: ১৪,৮২০ থেকে ৩১,৩২০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইন ও এডিটিং বিষয়ে প্রশিক্ষণ বা সনদ থাকতে হবে। Photoshop ও Illustrator ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৪. জুনিয়র অফিসার (সিস্টেম সাপোর্ট)

পদসংখ্যা: ১টি
বেতন: ১৪,৮২০ থেকে ৩১,৩২০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং বিষয়ে কমপক্ষে ১ বছরের কোর্স সম্পন্ন করতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক ইনস্টলেশন, কনফিগারেশন এবং মেরামতের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৫. জুনিয়র অফিসার (প্রুফ রিডার)

পদসংখ্যা: ১টি
বেতন: ১৪,৮২০ থেকে ৩১,৩২০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: সাহিত্যে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: প্রুফ রিডার হিসেবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। MS Word ও Excel ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৬. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অডিও ভিজ্যুয়াল টুলস অপারেটর)

পদসংখ্যা: ১টি
বেতন: ১২,৩৬০ থেকে ২০,৯৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
অভিজ্ঞতা: অডিও ভিজ্যুয়াল টুলস অপারেটর হিসেবে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৭. ইমাম (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ১টি
মাসিক সম্মানী: ২২,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণিতে কামিল ডিগ্রি বা দাওরায়ে হাদিস পাস।
অতিরিক্ত যোগ্যতা: কোরআনে হাফেজ হলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো জামে মসজিদে খতিব হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে তা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স: ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২৫ থেকে ৩৫ বছর।

অন্যান্য সুবিধা

জুনিয়র অফিসার ও অন্যান্য স্থায়ী পদের ক্ষেত্রে মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া, ১০ শতাংশ চিকিৎসা ভাতা, মাসিক ১,৫০০ টাকা যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং বিআইবিএমের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

ইমাম পদের ক্ষেত্রে মাসিক ২২,০০০ টাকা সম্মানীর পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মাসিক সম্মানীর ৫০ শতাংশ করে এবং বৈশাখী ভাতা হিসেবে ৫,০০০ টাকা দেওয়া হবে।

আবেদন ফি ৩০০ টাকা। এই টাকা বিআইবিএমের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে দিতে হবে। আবেদন ফি ফেরতযোগ্য নয়।

আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.