BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৪৬০

N
Nurul Mostak
July 6, 2026 · 190 views
~1 মিনিট পড়তে
16px

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৪৬০

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৪৬০

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই পদে মোট ১,৪৬০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬।

পদের তথ্য

  • পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)

  • পদের সংখ্যা: ১,৪৬০টি (কম বা বেশি হতে পারে)

  • বেতন: মাসিক ১৪,৭০০ টাকা (পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী)। এছাড়া চুক্তি অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে।

বয়সসীমা

  • ২১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

আবেদন করতে হলে প্রার্থীকে—

  • এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  • যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার সাধারণ দক্ষতা থাকতে হবে।

আবেদন করার নিয়ম

  • অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

  • আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

  • আবেদনপত্রের সঙ্গে একটি রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) আপলোড করতে হবে।

  • স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।

  • সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন ফি

  • মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার পদের আবেদন ফি ২২৩ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.