বৈশাখের সেই শেষ দেখা
পহেলা বৈশাখ মানেই নতুন শুরু। কিন্তু মেহেদীর কাছে এই দিনটা মানে একটা অপূর্ণ প্রতিশ্রুতির স্মৃতি।ভোরের আলো ফুটতেই গ্রামের চারপাশে যেন উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে। লাল-সাদা শাড়ি, পাঞ্জাবি, কাঁচা আমের টক গন্ধ, আর দূরে ঢোলের শব্দ সব মিলিয়ে এক অন্যরকম সকাল।মেহেদী তিন বছর পর আবার গ্রামে ফিরেছে।রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখে গ্রামের মানুষজন মঙ্গল শোভাযাত্রার জন্য জড়ো হচ্ছে। বিশাল মুখোশ, রঙিন পাখি, সূর্যের প্রতীক।সবকিছু যেন আনন্দ আর ঐতিহ্যের গল্প বলছে।হঠাৎ তার মনে পড়ে যায় রূপার কথা।রূপা এই শোভাযাত্রা সবচেয়ে বেশি ভালোবাসতো।“চল না, সামনে গিয়ে দাঁড়াই! এত সুন্দর জিনিস দূর থেকে দেখলে হয়?
রুপা একদিন হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল তাকে।মেহেদী মৃদু হাসে… তারপর চোখটা হঠাৎ ভিজে ওঠে।
শোভাযাত্রা শুরু হয়।
ঢোলের তালে তালে সবাই এগিয়ে যায়।
মেহেদীর মনে হয় এই ভিড়ের মধ্যেই কোথাও রূপা আছে।একটা লাল-সাদা শাড়ি পরা মেয়েকে হঠাৎ তার চোখে পড়ে।
ঠিক রূপার মতো।সে দৌড়ে কাছে যায়…
কিন্তু কাছে গিয়ে দেখে সে রূপা না।শুধু একটা মিল।মেহেদীর বুকটা হালকা কেঁপে ওঠে।দুপুরে সে বাড়িতে ফিরে পান্তা-ইলিশ খেতে বসে।
মা বললেন...
"তুই তো আগে এইদিনে কত খুশি থাকতিস!"
মেহেদী কিছু বলে না।
কারণ এই খাবারের প্রতিটা স্বাদে তার মনে পড়ে রূপার হাসি।
রূপা বলতো...
"পান্তা-ইলিশ না খেলে বৈশাখই অসম্পূর্ণ!"
বিকেলে সে মেলায় যায়।
মেলায় মানুষের ভিড়, নাগরদোলা, মাটির খেলনা, বাঁশির শব্দ সবকিছু যেন আগের মতোই আছে।
শুধু রূপা নেই।
বটগাছটার নিচে গিয়ে সে দাঁড়ায়—যেখানে তারা বসে গল্প করতো।
মাটিতে এখনো লেখা
R + M
হঠাৎ বাতাসটা থেমে যায়।চারপাশের শব্দ যেন একটু ধীরে হয়ে আসে।মেহেদীর মনে হয় কেউ তার পাশে দাঁড়িয়ে আছে।
সে ধীরে বলে
"রূপা… তুমি?"
হালকা একটা কণ্ঠ যেন ভেসে আসে...
"এতদিনে মনে পড়লো?"মেহেদীর চোখ বেয়ে পানি পড়ে।
রুপা...
"ক্ষমা করো… আমি ফিরে আসতে পারিনি…"
বাতাসে শাড়ির খসখস শব্দ শোনা যায়।
সে যেন দেখতে পায় রূপা দাঁড়িয়ে আছে, লাল-সাদা শাড়িতে, আগের মতোই হাসছে।
"আমি তো এখানেই ছিলাম… প্রতি বৈশাখে তোমার অপেক্ষায়।"
মেহেদী কাঁপা গলায় বলে...
"আমি এবার আর কোথাও যাবো না…'
রূপা মৃদু হেসে বলে....
"না… তুমি যাবে। জীবন থেমে থাকে না।
কিন্তু একটা কথা মনে রেখো...
"ভালোবাসা কখনো হারিয়ে যায় না।"
হঠাৎ চারপাশে আবার শব্দ ফিরে আসে।
ঢোল বাজছে, মানুষ হাসছে শুধু রূপা নেই।
শুধু একটা লাল ফুল মাটিতে পড়ে আছে।
সন্ধ্যার আকাশে লাল আভা।মেহেদী সেই ফুলটা হাতে নিয়ে চুপচাপ বলে....
"আমি প্রতি বৈশাখে আসবো এটা আমার প্রতিশ্রুতি।"
সেদিনের পর থেকে...
প্রতিটা পহেলা বৈশাখে,মঙ্গল শোভাযাত্রার ভিড়ে,পান্তা-ইলিশের স্বাদে,মেলার কোলাহলে
মেহেদী খুঁজে বেড়ায় রূপাকে।আর প্রতিবারই সে অনুভব করে রূপা কোথাও হারিয়ে যায়নি।
সে আছে..
বৈশাখের প্রতিটা রঙে,প্রতিটা বাতাসে,
প্রতিটা স্মৃতিতে।বৈশাখ শুধু নতুন বছরের শুরু না এটা স্মৃতি, ভালোবাসা আর না-পারা প্রতিশ্রুতিগুলোকে নতুন করে অনুভব করার দিন।
...সমাপ্ত...
Comments (0)
Login to leave a comment.