BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

❄️ Cold Start Problem — শুরুতেই যখন সব কিছু থেমে থাকে

M
Md Delwar Hossain
April 7, 2026 · 167 views
❄️ Cold Start Problem — শুরুতেই যখন সব কিছু থেমে থাকে
~2 মিনিট পড়তে
16px

ধরেন, আপনি একটা নতুন প্ল্যাটফর্ম বানালেন। ধরেন, BanglaTechnologies টাইপ কিছু।

সব কিছু রেডি।

ডিজাইন সুন্দর।

ফিচার দারুণ।

কিন্তু একটা সমস্যা —

কেউ আসছে না।

আর যারা আসছে, তারা থাকছেও না।

এটাই হচ্ছে Cold Start Problem।

🔍 একটা ছোট গল্প

একটা নতুন মার্কেট খুললো আপনার এলাকায়।

দোকানগুলো একদম সাজানো।

সব পণ্য আছে।

কিন্তু ক্রেতা নেই।

অন্যদিকে, ক্রেতারা ভাবছে —

“ওখানে তো কেউ যায় না, গেলে লাভ কি?”

👉 দোকানদার বলছে — ক্রেতা আসলে ব্যবসা হবে

👉 ক্রেতা বলছে — লোকজন না গেলে আমি কেন যাবো

এই যে দুইপক্ষ একে অপরের জন্য অপেক্ষা করছে —

এটাই Cold Start Problem-এর আসল রূপ।


🧠 এটা আসলে কোথায় হয়?

এই সমস্যা সবচেয়ে বেশি হয় যেখানে network effect লাগে।

যেমন:

  • মার্কেটপ্লেস (Buyer ↔ Seller)

  • সোশ্যাল প্ল্যাটফর্ম (User ↔ User)

  • এডুকেশন প্ল্যাটফর্ম (Student ↔ Teacher)

  • রাইড শেয়ারিং (Driver ↔ Rider)

👉 একপক্ষ না থাকলে অন্যপক্ষের কোনো value নেই।


⚠️ আসল সমস্যা কোথায়?

Cold start মানে শুধু “user নাই” না।

এর ভেতরে কয়েকটা hidden সমস্যা থাকে:

  1. Value বোঝানো যায় না

যখন content নাই, user নাই — তখন নতুন কেউ এসে বুঝতেই পারে না প্ল্যাটফর্মটা কাজে লাগবে কিনা।

  1. First impression খারাপ হয়

Empty dashboard, empty feed — এগুলো মানুষকে দ্রুত বের করে দেয়।

  1. Trust তৈরি হয় না

মানুষ ভাবে — “এটা কি সত্যি কাজ করে?”


🚀 তাহলে সমাধান কী?

এখানে magic কোনো একটাই solution নাই।

কিন্তু কিছু practical strategy আছে — যেগুলো কাজ করে।


  1. Fake it till you make it (কিন্তু smart ভাবে)

শুরুতে আপনি নিজেই content দিন।

  • demo quiz

  • sample course

  • dummy data

👉 যেন নতুন user এসে দেখে — “এখানে কিছু আছে”


  1. One side focus করুন

সবসময় দুইপাশ একসাথে solve করতে যাইবেন না।

ধরেন:

  • আগে শুধু teacher onboard করলেন

  • বা আগে শুধু student base build করলেন

👉 একপাশ strong হলে অন্যপাশ আসতে শুরু করবে।


  1. Manual effort দিন

শুরুতে automation ভুলে যান।

  • নিজে user invite করুন

  • feedback নিন

  • personally guide করুন

👉 এই phase টা boring, কিন্তু সবচেয়ে important।


  1. ছোট niche target করুন

“সবাইয়ের জন্য” বানালে কেউ আসবে না।

বরং:

  • BCS aspirant

  • Primary teacher candidate

  • নির্দিষ্ট coaching center

👉 ছোট problem solve করুন, বড় না।


  1. Early users-দের hero বানান

যারা শুরুতে আসবে — তাদের গুরুত্ব দিন।

  • feature access

  • shoutout

  • feedback influence

👉 তারা আপনার ambassador হয়ে যাবে।


💡 একটা real insight

অনেকেই ভাবে —

“Product বানালেই user আসবে”

কিন্তু বাস্তবতা হলো:

প্রথম ১০০ user product দিয়ে আসে না

আসে effort দিয়ে


🧭 শেষ কথা

Cold Start Problem মানে আপনি fail করছেন না।

এটা মানে আপনি সেই জায়গায় আছেন যেখানে সব successful product একসময় ছিল।

শুরুটা সবসময় ঠান্ডা থাকে।

ধীরে ধীরে গরম হয়।

আপনার কাজ —

ধৈর্য রাখা, ছোটভাবে শুরু করা, আর continuously improve করা।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.