গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, ১৬ টি ক্যাটাগরিতে শূন্য পদ ৪৭

GTCL ২০২৬ সালে ১৬ ক্যাটাগরিতে মোট ৪৭ জন নিয়োগ দেবে। আবেদন করা যাবে ২৭ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত টেলিটকের মাধ্যমে। SSC থেকে স্নাতক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবে। বেতন ৯,৩০০ থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত, সাথে সরকারি সুবিধা। কিছু পদের জন্য অভিজ্ঞতা বা কারিগরি যোগ্যতা লাগবে।
আবেদন সময়
শুরু: ২৭ এপ্রিল ২০২৬
শেষ: ১৮ মে ২০২৬
আবেদন করতে হবে টেলিটক অনলাইনে
কে আবেদন করতে পারবে?
এসএসসি, এইচএসসি বা স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে (পদের উপর নির্ভর করে)
বয়স: ১৮–৩০ বছর (কিছু ক্ষেত্রে ৩২ বছর)
কী কী পদ আছে?
১। রিসিপশনিস্ট ০১(এক) ৳ ১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২ যে কোনো বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত।
২। হিসাব সহকারী ০৩(তিন) ৳ ১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২ বাণিজ্যিক বিষয়ে স্নাতক সনদপ্রাপ্তসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
৩। সিনিয়র ইলেকট্রিশিয়ান ০১(এক) ৳ ১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২ ন্যূনতম এইচএসসি সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা। অনুমোদিত প্রতিষ্ঠান হতে জারিকৃত লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
৪। ইলেকট্রিশিয়ান ০৩(তিন) ৳ ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ ন্যূনতম এসএসসি সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা। অনুমোদিত প্রতিষ্ঠান হতে জারিকৃত লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
৫। কম্প্রেসর অপারেটর ১০(দশ) ৳ ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত/সম্মানের কারিগরি শিক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।
৬। ট্রান্সপোর্ট সুপারভাইজার ০১(এক) ৳ ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের অভিজ্ঞতা।
৭। সিনিয়র টেকনিশিয়ান ০১(এক) ৳ ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের অভিজ্ঞতা।
৮। টেকনিশিয়ান ০৪(চার) ৳ ১০২০০-২৪৬৮০/- গ্রেড-১৪ এসএসসি সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ (দুই) বছরের অভিজ্ঞতা।
৯। জুনিয়র টেকনিশিয়ান ০৩(তিন) ৳ ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ এসএসসি সনদপ্রাপ্ত। সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড/ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত।
যোগ্যতা
পড়াশোনা: SSC / HSC / Graduation (পদভেদে)
কিছু পদের জন্য কারিগরি কোর্স বা লাইসেন্স দরকার
কম্পিউটার জানা থাকলে ভালো
কিছু পদের জন্য ১–৩ বছরের অভিজ্ঞতা লাগবে, তবে কিছু পদে নতুনরাও আবেদন করতে পারবে
বেতন ও সুবিধা
বেতন প্রায় ৯,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা
সরকারি স্কেল অনুযায়ী বাড়বে
সাথে অন্যান্য ভাতা ও সুবিধা থাকবে
কীভাবে আবেদন করবে?
GTCL-এর ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করো
ছবি (৩০০×৩০০) আপলোড দাও
সিগনেচার (৩০০×৮০) আপলোড দাও
ফরম সাবমিট করো
টেলিটক সিম দিয়ে SMS করে ফি দাও
ফি: ২২৩–৩৩৫ টাকা (পদের উপর নির্ভর করে)। বিস্তারিত…
Comments (0)
Login to leave a comment.