BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২০

N
Nurul Mostak
July 6, 2026 · 79 views
~2 মিনিট পড়তে
16px

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২০

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২০

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ৭টি পদে মোট ২০ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহীরা ২৮ জুলাই ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও শূন্যপদ

  • সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০) – ১ জন

    • ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি।

    • এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজে দক্ষতা থাকতে হবে।

  • নিরীক্ষক (গ্রেড-১১) – ১ জন

    • ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি।

    • এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজে দক্ষতা থাকতে হবে।

  • ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩) – ৪ জন

    • যেকোনো বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি।

    • কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

  • হিসাবরক্ষক (গ্রেড-১৪) – ১ জন

    • ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি।

    • কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) – ৪ জন

    • এইচএসসি বা সমমান পাস।

    • কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

  • ড্রাইভার (গ্রেড-১৬) – ১ জন

    • এসএসসি বা সমমান পাস।

    • হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

  • অফিস সহায়ক (গ্রেড-২০) – ৮ জন

    • এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা

সব পদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন করার নিয়ম

  • অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

  • আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

  • আবেদন করার সময় রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।

  • সব তথ্য ঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিতে হবে।

আবেদন ফি

  • সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা: ২২৩ টাকা

  • নিরীক্ষক: ১৬৮ টাকা

  • ব্যক্তিগত সহকারী, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার: ১১২ টাকা

  • অফিস সহায়ক: ৫৬ টাকা

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সব প্রার্থীর জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.