কোচিং সেন্টার বড় হলে আসল চ্যালেঞ্জ কোথায় শুরু হয়?

কোচিং সেন্টার শুরু করা যতটা কঠিন মনে হয়, চালিয়ে নেওয়াটা তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং—এই কথাটা হয়তো শুরুতে খুব একটা বোঝা যায় না।
শুরুতে যখন ২০–৩০ জন স্টুডেন্ট থাকে, তখন সবকিছু অনেক সহজ মনে হয়। কে নিয়মিত আসে, কে ফি দিয়েছে, কে পড়াশোনায় ভালো করছে—সব কিছু প্রায় মুখস্থই থাকে। স্টুডেন্টদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়। গার্ডিয়ানদের সাথে কথা বলা যায়, খোঁজ নেওয়া যায়।
কিন্তু ধীরে ধীরে যখন স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকে, তখন পুরো ছবিটা বদলাতে শুরু করে।
ধরুন, আপনার এক ব্যাচে ৫০ জন স্টুডেন্ট। এটা একা নিজে সামলানো কঠিন না, কিন্তু যখন এমন ২–৩টা ব্যাচ হয়ে যায়, তখন আসল চাপটা বোঝা যায়।
সবাই একই টাকা দিচ্ছে, কিন্তু সবাইকে কি আপনি একইভাবে সময় দিতে পারছেন?
বাস্তবে দেখা যায়, সেটা সম্ভব হয় না।
একজন স্টুডেন্ট কোনো একটা জায়গায় আটকে গেছে, তাকে বুঝিয়ে বলতে সময় লাগছে। এই সময় অন্যরা অপেক্ষা করছে। কেউ হয়তো প্রশ্ন করতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছে না। আবার কেউ হয়তো বুঝতে পারছে না, কিন্তু বলতেও পারছে না—কারণ ক্লাস এগিয়ে যাচ্ছে।
এভাবে কিছু স্টুডেন্ট ধীরে ধীরে পেছনে পড়ে যায়।
সবচেয়ে খারাপ বিষয় হলো—এই জিনিসগুলো একদিনে চোখে পড়ে না। ধীরে ধীরে ঘটে।
একসময় হঠাৎ খেয়াল করেন, কিছু স্টুডেন্ট আগের মতো আগ্রহী না। কেউ ক্লাস মিস করছে, কেউ নিয়মিত আসছে না, কেউ হয়তো চুপচাপ অন্য কোথাও চলে গেছে।
কিন্তু আপনি ঠিক ধরতেই পারছেন না—সমস্যাটা কোথা থেকে শুরু হলো।
ক্লাসের বাইরে যে ঝামেলাগুলো শুরু হয়
ক্লাস নেওয়াটা আসলে পুরো কাজের একটা অংশ। আসল ঝামেলা অনেক সময় ক্লাসের বাইরে শুরু হয়।
ধরুন, আপনি হোমওয়ার্ক দিলেন।
যারা ক্লাসে ছিল, তারা ডায়েরিতে লিখে নিলো। কিন্তু যে আসেনি? সে হয়তো তার বন্ধুকে মেসেজ দিয়ে জেনে নিচ্ছে।
এটা একটা “চলেই যাচ্ছে” টাইপ সমাধান।
কিন্তু বাস্তবে তো আপনার দায়িত্ব ছিল—যে অনুপস্থিত, তাকে জানানো, তার খোঁজ নেওয়া।
একইভাবে, কে নিয়মিত, কে অনিয়মিত—এই হিসাবও শুরুতে সহজ থাকে। কিন্তু স্টুডেন্ট সংখ্যা বাড়ার সাথে সাথে এটা আর মাথায় রাখা যায় না।
কে অ্যাসাইনমেন্ট সময়মতো জমা দিচ্ছে, কে দিচ্ছে না—এগুলোও ধীরে ধীরে নজরের বাইরে চলে যায়।
ফি, গার্ডিয়ান আর যোগাযোগ—সব একসাথে সামলানো
মাস শেষে ফি কালেকশনও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।
কেউ সময়মতো দেয়, কেউ ভুলে যায়, কাউকে মনে করিয়ে দিতে হয়। আবার কারোটা পরে মনে পড়ে—“ওরটা তো এখনো নেওয়া হয়নি।”
গার্ডিয়ানদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা—এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে অনেক সময় হয়ে ওঠে না।
কেউ জানতে চায় তার সন্তানের অবস্থা কেমন, কেউ জানতে চায় কেন সে আগের মতো করছে না—এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলাদা সময় দরকার হয়।
ছোট ছোট জিনিস, কিন্তু প্রভাব বড়
লেকচার শিট প্রিন্ট করা, সবার কাছে দেওয়া—এগুলো দেখতে ছোট কাজ, কিন্তু সময় আর খরচ দুইটাই লাগে।
অনেক সময় অযথা কাগজ নষ্ট হয়।
আবার অনেক শিক্ষক নিজের ব্যক্তিগত WhatsApp নাম্বার দিয়ে দেন, যাতে স্টুডেন্টরা যোগাযোগ করতে পারে। এতে সুবিধা যেমন আছে, তেমনি একটা বাড়তি চাপও তৈরি হয়—সময়-অসময়ে মেসেজ, কল, নানা প্রশ্ন।
আসল সমস্যা কোথায়?
এই সবকিছু একসাথে দেখলে বোঝা যায়—কোচিং সেন্টার চালানোটা শুধু পড়ানো না।
এটা একটা পুরো সিস্টেম।
শুরুতে যখন ছোট থাকে, তখন এই সিস্টেমটা নিজের মতো করে manage করা যায়।
কিন্তু বড় হলে, একইভাবে চালিয়ে যেতে গেলে ধীরে ধীরে সমস্যা জমতে থাকে।
সব কিছু মাথায় রেখে, খাতায় লিখে, WhatsApp-এ ম্যানেজ করে—একটা সময় পরে আর ঠিকমতো কন্ট্রোল রাখা যায় না।
আর এখানেই আসল চ্যালেঞ্জ শুরু হয়।
শেষ কথা
অনেক সময় আমরা ভাবি—স্টুডেন্ট বাড়লেই কোচিং বড় হচ্ছে।
কিন্তু বাস্তবে, স্টুডেন্ট বাড়ার সাথে সাথে যদি কন্ট্রোল কমে যায়, তাহলে সেটাকে growth বলা যায় না।
কোচিং বড় হওয়া মানে শুধু সংখ্যা বাড়া না—সবকিছু ঠিকভাবে সামলাতে পারার ক্ষমতাও বাড়া।
আর সেই জায়গাটাতেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তৈরি হয়।
এই জায়গা থেকেই একটা চিন্তা শুরু হয়েছে
এই সমস্যাগুলো নিয়েই আসলে আমরা Biddaan নিয়ে কাজ শুরু করেছি।
চেষ্টা করছি এমন একটা সিস্টেম বানাতে, যেটা খুব বেশি জটিল না, আবার সত্যিকারের কাজে লাগে।
যেখানে একজন কোচিং পরিচালক সহজেই দেখতে পারবেন—
কে নিয়মিত, কে অনিয়মিত, কে ফি দেয়নি, কে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে।
যেখানে স্টুডেন্ট সংখ্যা বাড়লেও কন্ট্রোল হারিয়ে যাবে না।
এটা কোনো “আরেকটা সফটওয়্যার” বানানোর চেষ্টা না।
বরং যেসব জায়গায় প্রতিদিন ছোট ছোট সমস্যা হয়—সেগুলো একটু সহজভাবে handle করার একটা উপায় খুঁজছি।
এখনও পুরোটা তৈরি হয়নি।
তবে যদি আপনি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতা জানতে সত্যিই আগ্রহী।
আপনি কীভাবে manage করছেন?
কোন জায়গাটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়?
জানালে ভালো লাগবে।
Comments (0)
Login to leave a comment.