BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

মাদরাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ৪৮

N
Nurul Mostak
August 11, 2026 · 78 views
~2 মিনিট পড়তে
16px

মাদরাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ৪৮

মাদরাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ৪৮

মাদরাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গ্রেডে ৬টি পদে মোট ৪৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১১ আগস্ট ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বুক বাইন্ডার, বার্তা বাহক, অফিস সহায়ক, মালী ও পরিচ্ছন্নতা কর্মী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে আলিম বা সমমান পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পদের বিবরণ

ক্রম

পদের নাম ও বেতনস্কেল

পদসংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬), ৯,৩০০–২২,৪৯০ টাকা

২৬

স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব) আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে অন্যূন ২০ ও ২৮ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট, এমএস অ্যাকসেস ও ইন্টারনেটে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

২

বুক বাইন্ডার (গ্রেড-১৯), ৮,৫০০–২০,৫৭০ টাকা

২

স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব) দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের বাঁধাইয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩

বার্তা বাহক (গ্রেড-১৯), ৮,৫০০–২০,৫৭০ টাকা

১

অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪

অফিস সহায়ক (গ্রেড-২০), ৮,২৫০–২০,০১০ টাকা

১৭

অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

৫

মালী (গ্রেড-২০), ৮,২৫০–২০,০১০ টাকা

১

অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

৬

পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০), ৮,২৫০–২০,০১০ টাকা

১

অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

১১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

মাদরাসা শিক্ষা বোর্ডের এই নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

  • অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

  • আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট।

  • স্বাক্ষরের ছবি ৩০০×৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

  • আবেদন ফরমে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে।

বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন।

আবেদন ফি

  • ১ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা।

  • ২ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: ১১ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.