BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

মাদরাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ২৩

N
Nurul Mostak
August 9, 2026 · 61 views
~2 মিনিট পড়তে
16px

মাদরাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ২৩

মাদরাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডে ৪টি ক্যাটাগরিতে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬।

পদের বিবরণ

ক্রমিক

পদের নাম ও বেতন স্কেল

পদসংখ্যা

বয়সসীমা

প্রয়োজনীয় যোগ্যতা

০১

ব্যক্তিগত সহকারী
১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড-১৪

০১ জন

১৮-৩২ বছর

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ২৩ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

০২

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
৯,৩০০-২২,৯৮০ টাকা
গ্রেড-১৬

০১ জন

১৮-৩২ বছর

স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

০৩

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
৯,৩০০-২২,৯৮০ টাকা
গ্রেড-১৬

১৩ জন

১৮-৩২ বছর

বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ মুদ্রাক্ষরের গতি থাকতে হবে।

০৪

হিসাব সহকারী
৯,৩০০-২২,৯৮০ টাকা
গ্রেড-১৬

০৮ জন

১৮-৩২ বছর

স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া সব নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

  • অনলাইনে আবেদন করতে হবে।

  • আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

  • আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট।

  • স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট।

  • আবেদনপত্রে সব তথ্য সঠিকভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

আবেদন ফি

  • সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ১১২ টাকা।

  • অনগ্রসর শ্রেণির প্রার্থীদের মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ০২ জুলাই ২০২৬

  • আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.