BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

মহিলাবিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৭৩১

N
Nurul Mostak
July 5, 2026 · 158 views
~2 মিনিট পড়তে
16px

মহিলাবিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৭৩১

মহিলাবিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৭৩১

মহিলাবিষয়ক অধিদপ্তর রাজস্ব খাতের ৬টি পদে অস্থায়ী ভিত্তিতে মোট ৭৩১ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন শুরু হবে ৮ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় ২৮ জুলাই ২০২৬।

পদ ও শূন্যপদ

  • সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর – ২টি পদ

    • বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা

    • যোগ্যতা: এইচএসসি পাস এবং নির্ধারিত বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ড ও টাইপিং দক্ষতা।

  • ট্রেড ইন্সট্রাক্টর (জেলা) – ৯৭টি পদ

    • বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা

    • ট্রেড: দর্জি বিজ্ঞান (৫৩), বুটিক-বাটিক (২২), নকশীকাঁথা (২২)

    • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। যেখানে ডিপ্লোমা কোর্স নেই, সেখানে ১০ বছরের অভিজ্ঞতা। মহিলা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

  • সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ৬টি পদ

    • বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

    • যোগ্যতা: এইচএসসি পাস এবং নির্ধারিত বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ড ও টাইপিং দক্ষতা।

  • ডে-কেয়ার ইনচার্জ – ২৫টি পদ

    • বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

    • যোগ্যতা: এইচএসসি পাস। এসএসসি পাস হলেও শিশুযত্ন বা নার্সিংয়ে অভিজ্ঞ হলে অগ্রাধিকার। শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৬৩টি পদ

    • বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

    • যোগ্যতা: এইচএসসি পাস এবং নির্ধারিত টাইপিং গতি।

  • অফিস সহায়ক – ৪৩৮টি পদ

    • বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

    • যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস।

আবেদন করার নিয়ম

  • অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

  • আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

  • আবেদন করার সময় ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি (সর্বোচ্চ ১০০ কেবি) এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর (সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।

  • সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিতে হবে।

আবেদন ফি

  • ১ থেকে ৫ নম্বর পদ: ১১২ টাকা।

  • ৬ নম্বর পদ: ৫৬ টাকা।

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.