মনিটর কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা উচিত
নতুন মনিটরকিনতেগেলেপ্রায়সবারইপ্রথমপ্রশ্নথাকে,আমার জন্য কোন মনিটরটি সবচেয়ে ভালো হবে?
কেউ অফিসের কাজের জন্য মনিটর খুঁজছেন, কেউ পড়াশোনার জন্য,আবার কেউ গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, গেমিং বা ব্যবসায়িক কাজে ব্যবহার করবেন,কিন্তুসবারপ্রয়োজন একরকমনয়।তাই সবার জন্য একই মনিটর ও উপযুক্ত নয়। অনেকেই শুধুমনিটরের সাইজ বাব্র্যান্ড দেখেসিদ্ধান্ত নেন।আবার কেউ কম দামের কারণে প্রয়োজনের তুলনায় কমমানের মনিটর কিনে ফেলেন।পরে দেখা যায়, দীর্ঘ সময় কাজ করতে চোখে চাপ পড়ে,লেখাগুলো তেমন পরিষ্কার লাগেনা, রঙ ঠিকভাবে দেখা যায় না কিংবা কাজের এক্সপেরিয়েন্স আশানুরূপ হয়না।
তাই মনিটর কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এতে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক মনিটর নির্বাচন করা সহজ হবে এবংভবিষ্যতে অপ্রয়োজনীয় খরচ বা ঝামেলা থেকে ও বাঁচতে পারবেন।
ভালো মনিটর বলতে কী বোঝায়?
অনেকেই মনে করেন,বড়স্ক্রিন বা দাম বেশি হলেই সেটি ভালো মনিটর।কিন্তু বাস্তবে একটি ভালো মনিটর হলো এমন একটি মনিটর,
যা আপনার কাজের ধরন অনুযায়ী পরিষ্কার ছবি, সঠিকরঙ, কমফোর্টেবল দেখার এক্সপেরিয়েন্স এবং দীর্ঘসময়নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতেপারে।
ধরুন, আপনি অফিসে নিয়মিত Microsoft Word, Excel, ওয়েবব্রাউজিং বা অনলাইন মিটিং করেন।আপনার জন্য একটি ২৪ ইঞ্চি Full HD IPS মনিটর যথেষ্ট হতে পারে। কিন্তু যদি আপনি গ্রাফিক্স ডিজাইন, ভিডিওএডিটিং বা ফটোগ্রাফির কাজকরেন, তাহলে ক্লিন কালার দেখা যায়, হাই রেজোলিউশন এবং উন্নতমানের প্যানেল প্রয়োজন হবে।আবার গেমারদের জন্য Refresh Rate এবং Response Time সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
অর্থাৎ, ভালো মনিটর নির্বাচন করার প্রথম ধাপ হলো নিজের কাজের ধরন এবং প্রয়োজন বুঝে নেওয়া।
কেন সঠিক মনিটর নির্বাচন করা গুরুত্বপূর্ণ?
মনিটর এমনএকটিডিভাইস,যারদিকে আমরা প্রতিদিন দীর্ঘসময় তাকিয়ে থাকি।তাই এটি শুধু ছবি দেখার মাধ্যম নয়,বরং আপনার কাজের গতি, চোখের আরাম এবং দৈনন্দিন ব্যবহার এক্সপেরিয়েন্স ওপর সরাসরি প্রভাব ফেলে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অনেকেই শুরুতেকিছু টাকা বাঁচানোর জন্য কম রেজোলিউশন বা নিম্নমানের প্যানেলের মনিটর কিনে নেন।শুরুতে তেমন সমস্যা না হলেও কয়েকমাস পর দীর্ঘসময় কাজ করলেচোখে ক্লান্তি আসে, লেখা ঝাপসা মনেহয় এবং রঙের পার্থক্য বোঝাকঠিন হয়ে যায়।বিশেষ করে যারাপ্রতিদিন ৬থেকে ৮ ঘণ্টাবা তার বেশিসময় কম্পিউটারে কাজকরেন, তাদের জন্যএকটি ভালো মানেরমনিটর অনেক বেশিগুরুত্বপূর্ণ।
একটি ভালো মনিটর শুধু বর্তমান কাজের জন্য নয়,
ভবিষ্যতের জন্য ও একটি ভালো বিনিয়োগ।শুরুতেই সঠিক মনিটর নির্বাচন করলে দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করা যায় এবং পরে নতুন মনিটর কেনার প্রয়োজন ও কমে যায়।
মনিটরের আকার কত ইঞ্চি হওয়া উচিত?
মনিটরের সাইজ নির্বাচন করার সময় শুধু বড়স্ক্রিন দেখলেই হবেনা।আপনার ডেস্কের জায়গা, বসার দূরত্বএবং কী ধরনের কাজ করবেন, সেগুলোও বিবেচনা করা প্রয়োজন।
১৯ থেকে ২২ ইঞ্চি মনিটর অফিসের কাজ, দোকানের বিলিং, সিসিটিভি মনিটরিং বা হালকা ব্যবহারের জন্য ভালো।
২৪ ইঞ্চি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং ভারসাম্যপূর্ণ আকার। পড়াশোনা, অফিস,ব্যবসা,অনলাইন ক্লাস,
ইন্টারনেট ব্যবহার এবং দৈনন্দিন কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত।
২৭ ইঞ্চি মনিটর তাদের জন্য ভালো, যারা একসঙ্গে একাধিক উইন্ডো খুলে কাজ করেন,
প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং করেন। তবে ২৭ ইঞ্চি মনিটরের ক্ষেত্রে Full HD-এর পরিবর্তে QHD রেজোলিউশন নির্বাচন করলে আরও পরিষ্কার ছবি পাওয়া যায়।
৩২ ইঞ্চি বা তার বেশি মনিটর সাধারণত ভিডিও এডিটিং, ট্রেডিং, পেশাদার কনটেন্ট তৈরি বা বড় ওয়ার্কস্টেশনের জন্য বেশি উপযোগী।
মনিটরের রেজোলিউশন কেন গুরুত্বপূর্ণ?
রেজোলিউশন বলতে বোঝায়, স্ক্রিনে কতগুলো পিক্সেল রয়েছে।রেজোলিউশন যত বেশি হবে,
ছবি, ভিডিও এবং লেখাগুলো তত বেশি ক্লিয়ার ও বিস্তারিত দেখা যাবে।
বর্তমানে Full HD (1920 × 1080) রেজোলিউশন অধিকাংশ ব্যবহারকারীর জন্য সবচেয়ে ভালো নির্বাচন। এটি অফিসের কাজ,পড়াশোনা, ইন্টারনেট ব্যবহার, ভিডিও দেখাএবংকাজের জন্য যথেষ্ট।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন,
ভিডিও এডিটিং বা পেশাদার কনটেন্ট তৈরির কাজ করেন,
তাহলে QHD (2K) বা 4K রেজোলিউশন বিবেচনা করতে পারেন। এগুলোতে আরও বেশি বিস্তারিত ছবি দেখা যায় এবং বড়স্ক্রিনেও ছবির মান ভালো থাকে।
IPS,VA, TN নাকি OLED, কোন প্যানেল নির্বাচন করবেন?
মনিটরের প্যানেল ছবির মান, রঙ, দেখার অ্যাঙ্গেল এবং ব্যবহার অভিজ্ঞতা নির্ধারণ করে।
IPS Panel বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। এটি ন্যাচারাল রঙ, প্রশস্ত Viewing Angle এবং দীর্ঘসময় কাজের জন্য আরামদায়ক অভিজ্ঞতা দেয়।অফিস,পড়াশোনা, গ্রাফিক্স ডিজাইন এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি সবচেয়ে ভালো।
VA Panel ভালো Contrast প্রদান করে।ফলে সিনেমা দেখা বা বিনোদনের জন্য এটি ভালো একটি বিকল্প হতে পারে।
TN Panel দ্রুত Response Time দেয়। আগে এটি গেমিংয়ের জন্য বেশি জনপ্রিয় ছিল,
তবে বর্তমানে উন্নত IPS Gaming Monitor আসায় এর ব্যবহার কমে গেছে।
OLED Panel সবচেয়ে উন্নত ছবি, গভীর কালো রঙ এবং অসাধারণ Contrast দেয়। তবে এর দাম তুলনামূলক বেশি এবং এটি মূলত পেশাদার ব্যবহারকারীদের জন্য উপযুক্ত।
Refresh Rate এবং Response Time কেন গুরুত্বপূর্ণ?
Refresh Rate বোঝায়, প্রতিসেকেন্ডে মনিটর কতবার ছবি পরিবর্তন করে। সাধারণ কাজের জন্য ৬০Hz বা ৭৫Hz যথেষ্ট। তবে গেমিং বা দ্রুত চলমান ভিডিওর জন্য ১৪৪Hz বা তার বেশি Refresh Rate অনেক ভালো এক্সপেরিয়েন্স দেয়।
Response Time হলো একটি পিক্সেল কতদ্রুত একরঙ থেকে অন্যরঙে পরিবর্তিত হতেপারে।এটি যত কমহবে, দ্রুত গতির দৃশ্য ততবেশি পরিষ্কার দেখা যাবে।গেমারদের জন্য ১ms থেকে ৫ms
Response Time সবচেয়ে উপযোগী।
চোখের সুরক্ষার ফিচার কেন প্রয়োজন?
যারা প্রতিদিন দীর্ঘসময় কম্পিউটারে কাজ করেন, তাদের জন্য Low Blue Light এবং Flicker Free প্রযুক্তি থাকা মনিটর নির্বাচন করা ভালো।এই ফিচারগুলো চোখেরক্লান্তি কমাতে সাহায্য করে এবং দীর্ঘসময় কাজ করলে ও তুলনামূলক বেশি আরাম পাওয়া যায়।
মনিটরের পোর্ট কেন দেখে কিনবেন?
মনিটর কেনার আগে অবশ্যই দেখেনিন এতে কী ধরনের পোর্ট রয়েছে। বর্তমানে HDMI সবচেয়ে বেশিব্যবহৃত হয়। এছাড়া DisplayPort, USB Type-C, VGA এবং Audio Out পোর্ট থাকলে বিভিন্ন ডিভাইস সহজে সংযুক্ত করা যায় এবং ভবিষ্যতেও ব্যবহার করতে সুবিধা হয়।
উপসংহার
মনিটর কেনার সময় শুধুব্র্যান্ড, দাম বা স্ক্রিনের দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আপনার কাজের ধরন অনুযায়ী Screen Size, Resolution, Panel Type, Refresh Rate, Response Time, Eye Care Feature এবং প্রয়োজনীয় পোর্ট বিবেচনা করেই মনিটর নির্বাচন করা উচিত। যেকোনো ভালো মনিটর কিনতে হলে যোগাযোগ করতে পারেন Eastern IT তে।
মনে রাখবেন,
সবার জন্য একই মনিটর উপযুক্ত নয়। আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক মনিটর সাইজ নির্বাচন করতে পারলেই দীর্ঘদিন কমফোর্টেবল ভাবে কাজ করতে পারবেন এবং আপনার বিনিয়োগ ও হবে সার্থক।
Comments (0)
Login to leave a comment.