BanglaTech

© 2026 Bangla Technologies. সর্বস্বত্ব সংরক্ষিত.

একটিNerddevs Ltd-এর প্রোডাক্ট
হোমঅনুসন্ধানআমাদের সম্পর্কেটিউটোরিয়ালশিক্ষকদের জন্যকোচিং সেন্টারের জন্যগোপনীয়তা নীতিসেবার শর্তাবলি

অদৃশ্য ভাবে এখনও বাবা আমাকে শাসন করে যাচ্ছে

M
Md Delwar Hossain
May 10, 2026 · 221 views
অদৃশ্য ভাবে এখনও বাবা আমাকে শাসন করে যাচ্ছে
~2 মিনিট পড়তে
16px

২০১৯ সালের অক্টোবর মাসে বাবা ইন্তেকাল করেছেন।
কিন্তু আজও মাঝে মাঝে মনে হয় — বাবা যেন অদৃশ্য ভাবে এখনও আমাকে শাসন করে যাচ্ছেন।

কোনো কাজ করতে গেলে, যেটা বাবা করতে নিষেধ করেছিলেন, হঠাৎ মনে হয় — “না, এটা করা যাবে না।”
মনে হয় বাবা এখনও কোথাও আছেন, দেখছেন, বুঝছেন।

এই অনুভূতিটা প্রথম খুব গভীরভাবে হয়েছিল যখন যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়ে প্রথমবার বাসা ছেড়ে মেসে থাকতে গিয়েছিলাম।
তখন মনে হয়েছিল —
“এখন তো আমি স্বাধীন।
সন্ধ্যার পরে বাইরে থাকলেও কেউ কিছু বলবে না।
কেউ বলবে না, সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে, পড়তে বসতে হবে।”

কিন্তু বাস্তবে যখন সেই কাজগুলো করতে যেতাম, তখন ভেতর থেকে একটা অদৃশ্য বাধা আসত।
মনে হত —
“না, এটা ঠিক না। বাবা তো এটা করতে নিষেধ করেছেন।”
তারপর নিজেই সন্ধ্যার আগেই রুমে ফিরে আসতাম।

আজ এত বছর পরও সেই অনুভূতি বদলায়নি।

এখনও মাঝে মাঝে মনে হয়, বাবা কোথাও গেছেন — আবার ঈদের ছুটিতে বাড়ি গেলে দেখা হবে।
বাবা আগের মতোই ব্যস্ত হয়ে যাবেন —
কি বাজার করবেন, কি রান্না করবেন, কি খাওয়াবেন — এসব নিয়ে।

কিন্তু বাস্তবতা অন্যরকম।
এবার বাড়ি গেলে আর দেখা হবে না।

ছোটবেলার অনেক স্মৃতি এখন খুব মনে পড়ে।
আগে কখনও বুঝিনি, বাবা আমাদের জন্য কত কিছু চিন্তা করতেন।
আমরা শুধু নিশ্চিন্তে ছিলাম, কারণ বাবা ছিলেন।

বাবা চলে যাওয়ার পর বুঝেছি —
একজন বাবা শুধু মানুষ না, একটা ছায়া।
যে ছায়া চোখে দেখা যায় না, কিন্তু সারাজীবন সন্তানকে আগলে রাখে।

আরও দেখুন

🏆
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন
ফ্রি অনলাইন কুইজ, জিতুন পুরস্কার।
✏️
নিজে কুইজ তৈরি করুন
শিক্ষক ও টিউটরদের জন্য ফ্রি টুলস।
✨
BanglaTech সম্পর্কে
আমাদের গল্প ও মিশন।

Comments (0)

Login to leave a comment.