প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, নেই আবেদনের বয়সসীমা
প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, নেই আবেদনের বয়সসীমা

প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, নেই আবেদনের বয়সসীমা
প্রাইম ব্যাংক পিএলসি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইমপ্লিমেন্টেশন ম্যানেজার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১১ মে ২০২৬ থেকে এবং শেষ হবে ২০ মে ২০২৬ তারিখে।
এটি ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের একটি চাকরি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। দেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
চাকরির তথ্য
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: ইমপ্লিমেন্টেশন ম্যানেজার
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: BBA ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৬
যে কাজগুলো করতে হবে
এই পদে নির্বাচিত হলে আপনাকে মূলত কর্পোরেট ক্লায়েন্টদের ব্যাংকিং সেবা চালু ও পরিচালনায় সহায়তা করতে হবে। কাজগুলো হলো
ক্লায়েন্ট অনবোর্ডিং প্রক্রিয়া পরিচালনা করা
ব্যাংকের বিভিন্ন টিমের সঙ্গে সমন্বয় করা
ডিজিটাল ব্যাংকিং সেবা সেটআপে সহায়তা করা
প্রজেক্ট সময়মতো শেষ করা
সমস্যা হলে দ্রুত সমাধান করা
ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী সেবা নিশ্চিত করা
যোগ্যতা
প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BBA পাস হতে হবে। Finance, Banking, Marketing বা Economics বিষয়ে পড়াশোনা থাকলে ভালো।
MS Office বিশেষ করে Excel ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ব্যাংকিং সিস্টেম ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।
অভিজ্ঞতা
এই পদে আবেদন করতে হলে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুবিধা
বেতন ব্যাংকের নিয়ম অনুযায়ী দেওয়া হবে।
ফুল টাইম চাকরির সুযোগ থাকবে।
ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ পাওয়া যাবে। বিস্তারিত…
Comments (0)
Login to leave a comment.