প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৩০০
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৩০০

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৩০০
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র শিক্ষানবিস ক্রেডিট অফিসার (ঋণ কার্যক্রম) পদে ৩০০ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬।
পদের তথ্য
পদের নাম: শিক্ষানবিস ক্রেডিট অফিসার (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ৩০০
যোগ্যতা
ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে।
যাদের স্নাতকের ফল এখনও প্রকাশ হয়নি, তারা আবেদন করতে পারবেন না।
কম্পিউটার চালনায় দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে।
বাণিজ্য বিভাগ থেকে স্নাতক এবং কম্পিউটারে দক্ষ প্রার্থীদের ক্যাশ অফিসার হিসেবে নিয়োগের সুযোগ থাকতে পারে।
বয়স
৩১ জুলাই ২০২৬ তারিখে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও ভাতা
শিক্ষানবিস অবস্থায় মাসিক বেতন ১৮,০০০ টাকা।
যাতায়াত ভাতা ২,৮০০ টাকা।
মোবাইল ভাতা ৬৫০ টাকা।
অন্যান্য সুবিধা
প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটি
চিকিৎসা ভাতা
বছরে ২টি ধর্মীয় উৎসব ভাতা
পহেলা বৈশাখে অতিরিক্ত বৈশাখী ভাতা (একটি উৎসব ভাতার ৫০%)
আবেদন করার নিয়ম
A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্র লিখতে হবে। এর সঙ্গে যুক্ত করতে হবে:
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)
২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
সব শিক্ষাগত সনদের সত্যায়িত কপি
জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের সত্যায়িত কপি
অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
আবেদনপত্রে মোবাইল নম্বর লিখতে হবে এবং খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
আবেদন ফি
৫০০ টাকা (অফেরতযোগ্য)
আবেদনের শেষ তারিখ
৩১ জুলাই ২০২৬
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Comments (0)
Login to leave a comment.