Loading...
Loading...
১টি প্রশ্ন — 'ঐকমত'।
→ মতের ঐক্য-এভাবে সমাসসাধিত ধরলে ✓
শুদ্ধ রূপ = 'ঐকমত্য' (য-ফলা সহ; অর্থ একই মতে আসা)। 'ঐকমত' (য-ফলা ছাড়া) প্রচলিত হলেও সাধারণ বানান-নিয়মে অশুদ্ধ। তবে যদি 'মতের ঐক্য' = সমাসসাধিত বিচ্ছেদ ধরা হয়, তাহলে 'ঐকমত' শুদ্ধ মেনে নেওয়া যায়।
| সমাস | চিহ্ন | উদাহরণ |
|---|---|---|
| দ্বন্দ্ব | 'ও' / 'এবং' | মা-বাবা = মা ও বাবা |
| কর্মধারয় | বিশেষণ + বিশেষ্য | মহারাজা = মহান যে রাজা |
| তৎপুরুষ | বিভক্তি-লুপ্ত | বিদ্যালয় = বিদ্যার আলয় |
| বহুব্রীহি | তৃতীয় অর্থ ('যার/যাতে') | বীণাপাণি = বীণা পাণিতে যার = সরস্বতী |
| অব্যয়ীভাব | পূর্বপদ অব্যয় | উপকূল = কূলের সমীপে |
| দ্বিগু | পূর্বপদ সংখ্যা | ত্রিভুজ = তিন ভুজের সমাহার |
| বিভক্তি | উদাহরণ | বিচ্ছেদ |
|---|---|---|
| দ্বিতীয়া | দেশান্তর | দেশকে অন্তর |
| তৃতীয়া | মধুমাখা | মধু দ্বারা মাখা |
| চতুর্থী | বিদ্যালয় | বিদ্যার জন্য আলয় |
| পঞ্চমী | নদীমুখ | নদী থেকে মুখ |
| ষষ্ঠী | স্বাধীন | স্ব-এর অধীন (৪৯তম পরীক্ষায়) |
| সপ্তমী | জলমগ্ন | জলে মগ্ন |
| ব্যাসবাক্যে কী আছে? | সমাস |
|---|---|
| 'ও' / 'এবং' | দ্বন্দ্ব |
| 'যে / মতো / সমান' | কর্মধারয় |
| বিভক্তি ('-এর', '-কে', 'থেকে', 'দিয়ে', 'তে') | তৎপুরুষ |
| 'নয়' / 'অভাব' | নঞ্ তৎপুরুষ |
| 'যার / যাতে / যেখানে' | বহুব্রীহি |
| 'সমাহার' | দ্বিগু |
| 'সমীপে / সদৃশ / অতিক্রান্ত' | অব্যয়ীভাব |
সমাস — মূল লেকচার শিট — ৬ সমাস + উপ-প্রকার, ১০০+ উদাহরণ।